মণিরামপুরে ১৮০০লিটার জ্বালানি উদ্ধার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়া বাজারে এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন মণিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন।

সূত্র জানায়, খেদাপাড়া বাজারে জনৈক মো. তবিবুর রহমান (৩০) অধিক মুনাফার আশায় লাইসেন্স ছাড়াই বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রেখেছিলেন। অভিযানের শুরুতে একটি ধানের আড়ত থেকে ১০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরবর্তীতে তবিবুর রহমানের স্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী একটি গোডাউন ও বন্ধ দোকানে তল্লাশি চালিয়ে আরও বিপুল পরিমাণ তেল পাওয়া যায়।

অভিযানে ডিজেল: ৭৭৫ লিটার,,পেট্রোল: ১৩০ লিটার,মবিল: ৮৫০ লিটার,হাইড্রোলিক ওয়েল: ২২ লিটার,গিয়ার ওয়েল: ২০ লিটার জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযান চলাকালে অভিযুক্ত ব্যবসায়ী তবিবুর রহমান পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জব্দকৃত এই বিশাল পরিমাণ জ্বালানি তেল মণিরামপুর উপজেলার গোহাটা মোড়স্থ জিএন ফিলিং স্টেশনে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করেছে প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন জানান, জনস্বার্থে এবং তেলের বাজার স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

নাভারণে পাচারকালে ২ কেজি গাঁজাসহ শামীম বাবু আটক

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *