প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ৬ নভেম্বর ২০২৬
যশোরের সাহিত্য অঙ্গনের সক্রিয় সংগঠন বিদ্রোহী সাহিত্য পরিষদের (বিএসপি) ২৬৪তম মাসিক সাহিত্যসভা আজ শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সকালে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। যশোর শহরের পোস্ট অফিসপাড়াস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই সাহিত্যসভার আয়োজন করা হয়।
সংগঠন সূত্রে জানা যায়, আয়োজিত এই সাহিত্যসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান। সাহিত্যসভার মূল পর্বে নজরুলবর্ষ উদযাপনের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি ‘বিদ্রোহী’ কবিতা নিয়ে একটি গবেষণামূলক বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট গবেষক ড. শাহনাজ পারভীন। এছাড়া অনুষ্ঠানে গীতিকবিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও মূল্যায়ন তুলে ধরেন কবি ও গল্পকার রাশিদা আখতার লিলি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে পঠিত বিভিন্ন স্বরচিত কবিতা ও প্রবন্ধের ওপর গঠনমূলক সমালোচনা ও সাহিত্যালোচনায় অংশ নেন বিশিষ্ট কবি সুরাইয়া শরীফ, কবি মো. মনিরুজ্জামান এবং বকুল হক।
বিদ্রোহী সাহিত্য পরিষদের (বিএসপি) সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে এবং সংগঠনের সহসভাপতি কবি আতিয়ার রহমানের দক্ষ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক ছাড়াও কবিতা পাঠ ও মুক্ত আলোচনায় যশোরের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট সাহিত্যিক ও সংস্কৃতির্মীরা অংশ নেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চৌগাছার সাহিত্য সমাহারের প্রতিষ্ঠাতা কবি আবু রাসেল, বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, ভদ্রাবতী বিশ্বাস, অ্যাডভোকেট মাহমুদা খানম, আনোয়ারুল করিম, আহমেদ মাহবুব ফারুক, সীমান্ত বসু, মো. নাসির উদ্দিন, মতিয়ার রহমান, সানজিদা ফেরদৌস ও শরীফ হোসেন ধীমান প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত কবিগণ তাদের নিজেদের লেখা ছড়া ও কবিতা আবৃত্তি করেন, যা উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে। পরিশেষে সাহিত্যচর্চা প্রসার ও তরুণ লেখকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে সমাজ সংস্কারের প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। ছবি সংগৃহীত।
