বিআরটিএর নতুন নির্দেশনা : সহজ দুই ধাপেই মিলবে ড্রাইভিং লাইসেন্স

বিআরটিএর নতুন নির্দেশনা : সহজ দুই ধাপেই মিলবে ড্রাইভিং লাইসেন্স

স্ফুলিঙ্গ ডেক্স :

তারিখ: ৬ নভেম্বর ২০২৬

দেশে বৈধ্ ড্রাইভিং লাইসেন্স সংগ্রহের আইনি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও গ্রাহকবান্ধব করতে দুই ধাপের হালনাগাদ আবেদন কাঠামো এবং ফি সংক্রান্ত নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিআরটিএর অফিসিয়াল প্ল্যাটফর্মে প্রকাশিত তথ্যানুযায়ী, ড্রাইভারদের মৌলিক যোগ্যতা যাচাই ও পরীক্ষা উত্তরণের ভিত্তিতে সম্পূর্ণ অনলাইন পোর্টালে এই সেবা প্রদান করা হচ্ছে।

বিআরটিএর নির্দেশিকা অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পুরো প্রক্রিয়াটি মূলত দুইটি ধাপে বিভক্ত। প্রথম ধাপে আবেদনকারীকে বিআরটিএর নির্ধারিত ডিজিটাল সেবা পোর্টালে (বিএসপি) নিজস্ব একটি প্রোফাইল বা অ্যাকাউন্ট খুলতে হয়। এরপর আবশ্যকীয় কিছু নথিপত্র স্ক্যান করে আপলোডের মাধ্যমে প্রাথমিক বা শিক্ষানবিশ (লার্নার) ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন সম্পন্ন করতে হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিক্ষানবিশ আবেদনের ক্ষেত্রে যেসকল কাগজপত্র আপলোড করতে হবে তার মধ্যে রয়েছে নিবন্ধিত চিকিৎসকের দেওয়া হেলথ ফিটনেস বা চিকিৎসা সনদ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), আবাসিক ঠিকানার সত্যতা বিচারে ইউটিলিটি বিলের কপি এবং সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। ফি পরিশোধের ক্ষেত্রে একক (সিঙ্গেল) ক্যাটাগরির লার্নার লাইসেন্সের খরচ নির্ধারণ করা হয়েছে ৫১৮ টাকা এবং যৌথ বা দুই (ডাবল) ক্যাটাগরির আবেদনের জন্য সার্ভিস ফি ৭৪৮ টাকা।

প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় ধাপে লাইসেন্সপ্রত্যাশীকে যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। প্রশিক্ষণ শেষে নির্ধারিত দিনে লিখিত, মৌখিক এবং সরজমিনে ব্যাবহারিক (ড্রাইভিং) পরীক্ষায় অংশ নিতে হয়। এই তিনটি পরীক্ষাতেই সাফল্য অর্জন করলে চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যোগ্যতা অর্জিত হয়।

চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্যও পুনরায় বিএসপি পোর্টালে লগইন করে অনলাইনে চূড়ান্ত আবেদন জমা দিতে হয়। এ ক্ষেত্রে অপেশাদার (নন-প্রফেশনাল) লাইসেন্স পাওয়ার মোট ফি ৪ হাজার ৬২৮ টাকা এবং পেশাদার (প্রফেশনাল) ক্যাটাগরির লাইসেন্স ফি ২ হাজার ৮৩২ টাকা ধার্য করা হয়েছে। পেশাদার লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে আবেদনকারীর হালনাগাদ ‘ডোপ টেস্ট’ বা মাদকাসক্তি মুক্ত সনদ জমা দেওয়া বাধ্যতামূলক।

অনলাইনে সমস্ত নথি ও আবেদন অনুমোদিত হলে আবেদনকারী তার বিএসপি প্রোফাইল থেকেই ডিজিটাল ‘ই-ড্রাইভিং লাইসেন্স’ সংগ্রহ করতে পারবেন। তবে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সরকারি ফি পরিশোধকালে সার্ভিস চার্জ বাবদ অতিরিক্ত সামান্য চার্জ যুক্ত হতে পারে বলে জানিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়া হলো আরও সহজ করলো ভারতীয় হাইকমিশন

বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার মধ্যেই এলপিজির বাড়ানোর পাঁয়তারা!

১ নভেম্বর থেকে ফুটপাতের পুরি-পেঁয়াজুসহ খাদ্য ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক করল বিএফএসএ

নারী শিক্ষায় নতুন দিগন্ত ও প্রযুক্তিগত বিপ্লব : গোল্ডেন জিপিএ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *