বাঘারপাড়ার দরাজহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৫টি মুদি দোকান

বাঘারপাড়ার দরাজহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৫টি মুদি দোকান

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৯ নভেম্বর ২০২৬

যশোরের বাঘারপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি মুদি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। গতকাল সোমবার (৯ নভেম্বর ২০২৬) রাত সোয়া ১১টার দিকে উপজেলার দরাজহাট ইউনিয়নে যশোর-নড়াইল মহাসড়কের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রাথমিক ধারণামতে প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দরাজহাট গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে আসাদুজ্জামান (৪৮)-এর মুদি দোকান থেকে ঘটনার সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়লে তার দোকানসহ আশপাশের আরও ৩-৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে প্রাথমিক সন্দেহ করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তার আগেই দোকানগুলোতে থাকা সমস্ত মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চৌগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার আহ্বান

বাঘারপাড়ার বল্লামুখ গ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতের পূজামণ্ডপে অগ্নিকাণ্ডের ছবি যশোরের কালীবাজারের বলে অপপ্রচার

যশোর টিবি ক্লিনিক ও বেলতলা থেকে ১১০ পিস ইয়াবাসহ ২ জন আটক

যশোরের ঘোপ উত্তরপাড়ায় ৩৮ কেজি গাঁজাসহ বাবলু গ্রেপ্তার

যশোর কচুয়ায় নাইট ফুটবল টুর্নামেন্টে ফাইনালে চিত্রামায়াকে হারিয়ে চ্যাম্পিয়ন সাইক্লোন একাদশ

মণিরামপুরের খাটুরা বাওড়ে মাছ আহরণের অনুমতি চেয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

প্রথিতযশা সংবাদপত্রসেবী সৈয়দ নাজমুল হোসেনের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আজ

কোটচাঁদপুরে যশোর ডিবির অভিযান : পলাশ জুয়েলার্স থেকে স্বর্ণের চেইন উদ্ধার : গ্রেপ্তার ২

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *