বাঘারপাড়ায় একই রাতে তিন ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি!

বাঘারপাড়ায় একই রাতে তিন ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বাঘারপাড়া উপজেলার আল্লাইপুর মোড় এলাকায় একই রাতে একটি মুদি দোকান, একটি চালকল এবং একটি সেচপাম্পে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দিবাগত রাত থেকে আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সকাল ৬টার মধ্যে যেকোনো সময়ে এ চুরির ঘটনাগুলো ঘটে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, দুর্বৃত্তরা আল্লাইপুর মোড় সংলগ্ন মিঠুনের মুদি দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে একটি স্মার্ট এলইডি টিভি, ক্যাশবাক্সে থাকা নগদ সাত হাজার টাকা, বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটসহ আনুমানিক ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একই রাতে চোরচক্রটি পার্শ্ববর্তী আবদুল লতিফের চালকলের ঘরের তালা কেটে ভেতরের দামি স্টার্টার সুইচবোর্ডসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম খুলে নেয়। এছাড়া একই এলাকার সাইফুল ইসলামের সেচপাম্পে হানা দিয়ে বৈদ্যুতিক তার ও স্টার্টার সুইচবোর্ড চুরি করে চম্পট দেয় দুর্বৃত্তরা।

একই রাতে আশপাশের তিনটি ভিন্ন স্থানে চুরির এমন ঘটনার পর থেকে স্থানীয় সাধারণ ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণ করেছেন। ব্যবসায়ীরা নৈশ টহল জোরদার এবং চোরচক্রকে দ্রুত গ্রেফতার করে আইনি আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে চেতনানাশক খাইয়ে মিল ম্যানেজারের ৬ লাখ টাকা ছিনতাই

শংকরপুরে ককটেল উদ্ধারের ঘটনায় জড়িত গোল্ডেন ফিরোজ গ্রেফতার

ঝিকরগাছায় উপজেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

যশোরে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় আরও ৭ জন আটক

বিএসপির বিশেষ সংকলন ‘বিদ্রোহী’ প্রকাশ উপলক্ষে যশোরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে : মহানবমীতে যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত

অবহেলিত মানুষের আস্থার প্রতীক তরুণ নেতা আসাদুল আলম ঝন্টু

নিরাপত্তা নিশ্চিতকরণ ও সম্প্রীতির বার্তা নিয়ে বাহাদুরপুর বটতলা মণ্ডপে প্রতিমন্ত্রী অমিত

যশোর সীমান্তে সাড়ে চার লাখ টাকার মালামাল আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *