প্রেস বিজ্ঞপ্তি
যশোরের প্রবীণ ও বিশিষ্ট সাংবাদিক, প্রেস ক্লাব যশোরের সাবেক সভাপতি এবং দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক একরাম-উদ-দ্দৌলা গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত মঙ্গলবার শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেলে দ্রুত তাঁকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুর রশীদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
একরাম-উদ-দ্দৌলার জ্যেষ্ঠ পুত্র ও দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দ্দৌলা মিথুন বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে তাঁর বাবার শরীরের বিভিন্ন প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন। তিনি তাঁর বাবার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতার জন্য সহকর্মী সাংবাদিকসহ সর্বস্তরের দেশবাসীর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করেছেন।
বিজ্ঞাপন
এদিকে, দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার আকস্মিক অসুস্থতার সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সাধারণ সম্পাদক নূর ইসলাম।
এক যৌথ বিবৃতিতে যশোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে ও যশোরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে প্রবীণ এই সাংবাদিকের দ্রুত আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন। একই সঙ্গে তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছেন বলে জানান তাঁরা।ছবি সংগৃহীত।
