স্ফুলিঙ্গ রিপোর্ট :
প্রেস ক্লাব যশোরের নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সাধারণ সম্পাদক নূর ইসলামসহ নতুন নির্বাহী কমিটিকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘তরঙ্গ শিল্পীগোষ্ঠী যশোর’।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে এক সৌজন্য সাক্ষাৎকালে তরঙ্গ শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ প্রেস ক্লাবের নবগঠিত কমিটির কর্মকর্তাদের হাতে পুষ্পস্তবক তুলে দেন এবং তাঁদের সফল মেয়াদের শুভকামনা জানান।
শুভেচ্ছা প্রদানকালে প্রেস ক্লাব যশোরের পক্ষে উপস্থিত ছিলেন সহসভাপতি সরোয়ার হোসেন, আনোয়ারুল কবির নান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ জাহিদ আহম্মেদ লিটন, দপ্তর সম্পাদক তহীদ মনি, নির্বাহী সদস্য গালিব হাসান পিল্টু ও মুর্শিদুল আজিম হিরুসহ অন্যান্য জ্যেষ্ঠ সাংবাদিক নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
অন্যদিকে তরঙ্গ শিল্পীগোষ্ঠীর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির পরিচালক রিফাত আহম্মেদ হিমেল, উপদেষ্টা পরিষদের সদস্য রেজাউল করিম, তরিকুল ইসলাম তারেক ও মুন্সী নাজমুল হোসেন, অফিস সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক আরাফাত খান এবং সংগীত বিভাগের প্রশিক্ষক মাসুদ মহসীন।
সৌজন্য সাক্ষাৎকালে তরঙ্গ শিল্পীগোষ্ঠীর পরিচালক রিফাত আহম্মেদ হিমেল বলেন, “প্রেস ক্লাব যশোর সর্বদাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি যশোরের স্থানীয় শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় অনন্য ভূমিকা পালন করে আসছে। আমাদের বিশ্বাস, প্রবীণ ও তরুণদের সমন্বয়ে গঠিত এই নয়া কমিটি যশোরের সাংস্কৃতিক অঙ্গন এবং সুস্থ সাংবাদিকতাকে আরও সুদৃঢ় ও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।”
তরঙ্গ শিল্পীগোষ্ঠীর এই সৌজন্যতায় ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ। তাঁরা আশাবাদ ব্যক্ত করে বলেন, যশোরের ঐতিহ্যবাহী সংস্কৃতি রক্ষা, বিকাশ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিক সমাজের সাথে সাংস্কৃতিক সংগঠনগুলোর এই পেশাগত ও সৌহার্দ্যপূর্ণ মেলবন্ধন ভবিষ্যতেও অক্ষুণ্ণ থাকবে। ছবি সংগৃহীত।

