প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত : নিজস্ব জমি ক্রয় ও নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত : নিজস্ব জমি ক্রয় ও নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

চৌগাছা (যশোর) প্রতিনিধি

তারিখ: ১৪ নভেম্বর ২০২৬

যশোরের চৌগাছায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ‘প্রেসক্লাব চৌগাছা’-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

ক্লাবের আহবায়ক শিহাব উদ্দীনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টুর পরিচালনায় নির্দিষ্ট এজেন্ডা অনুযায়ী সভায় সংগঠনের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও আলোচনায় অংশ নেন ক্লাবের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, সাপ্তাহিক চৌগাছার সম্পাদক ও সাংবাদিক খাজা ফজিল আইজ উজ্জ্বল, খালেদুর রহমান, খলিলুর রহমান জুয়েল, কবিরুল ইসলাম, হাসান মাহমুদ, টিপু সুলতান, শওকত আলী, আসিফ ইকবাল রকি, ইমাম হোসেন সাগর, সুজন দেওয়ান, নুরুল ইসলাম, আব্দুস ছাত্তার কিনে, শহীদুল ইসলাম, মেহেদী হাসান শিপলু, ফারুক আহমেদ, বোরহান উদ্দীন, সেলিম রেজা, সায়েদ হাসান সুজন ও রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় ক্লাবের অন্যান্য সাধারণ সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

সভায় নির্ধারিত এজেন্ডা অনুযায়ী ক্লাবের আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন করা, সাংগঠনিক তৎপরতা আরও বৃদ্ধি করা, পেশাদার সাংবাদিকদের মানোন্নয়ন এবং ক্লাবের জন্য নিজস্ব জমি ক্রয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাংবাদিক নেতৃবৃন্দ বৈঠকে আক্ষেপ প্রকাশ করে জানান যে, ঐতিহ্যবাহী এই উপজেলায় কর্মরত সাংবাদিকদের জন্য নিজস্ব কোনো স্থায়ী কার্যালয় বা ভবন নেই। বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার জন্য তারা সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি, আগামী দিনে সাংবাদিকতায় আরও বেশি বস্তুনিষ্ঠতা, সততা ও দায়িত্বশীলতা বজায় রেখে এলাকার মানুষের কল্যাণে একযোগে কাজ করার জন্য সকল সদস্যের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

শার্শায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মনিকে দু-দফা হত্যার হুমকি

যশোরে পৃথক দুই মাদক মামলায় তিনজনের ১০ ও ১২ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে নাশকতার অভিযোগে আরও ৪ জনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ

যশোরে জামায়াতে ইসলামীর বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

পালবাড়ির ‘শাহ সুইটস’ ও নিউমার্কেটের ‘অর্পণ ঘোষ ডেইরি’তে অভিযান : দুই মিষ্টির দোকানকে ২৫ হাজার টাকা জ...

আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে যশোর বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষা

বিএনপির প্যানেলের প্রচারণায় সাবেক আওয়ামী লীগপন্থী পিপি এম ইদ্রিস আলী

উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের দীর্ঘসূত্রতা বরদাশত করা হবে না : যশোরিই জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান

আরবপুরে নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক : ১০৭০ পিস ইয়াবা উদ্ধার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *