পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি পরীক্ষা : কেন্দ্র তদারকি ও ইনভিজিলেটরদের ব্রিফিং সম্পন্ন

পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি পরীক্ষা : কেন্দ্র তদারকি ও ইনভিজিলেটরদের ব্রিফিং সম্পন্ন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলায় পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সুষ্ঠু, নিরপেক্ষ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে দায়িত্বরত ইনভিজিলেটর ও কেন্দ্র পরিদর্শকদের নিয়ে বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ দিকনির্দেশনামূলক সভার আয়োজন করা হয়।

উল্লেখ্য, শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির বহু নির্বাচনী (MCQ) পরীক্ষা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ব্রিফিং প্রদান অনুষ্ঠানে উপস্থিত ইনভিজিলেটরগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন বহুনির্বাচনি (MCQ) পরীক্ষা সাব-কমিটির সদস্য এবং ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) এস এম সিরাজুল হুদা, পিপিএম (বার)। তিনি পরীক্ষার শতভাগ স্বচ্ছতা রক্ষা, কেন্দ্র তদারকি এবং পরীক্ষা গ্রহণকালে দায়িত্বপ্রাপ্তদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জোর নির্দেশনা দেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, পিপিএম-সেবা এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ-২) তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (আর্মস অ্যান্ড অ্যামুনিশন) শামীমা নাছরীন খানম এবং নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নুর-ই-আলম সিদ্দিকী।

সভায় যশোর পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সকল ইনভিজিলেটর ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত থেকে পরীক্ষা পরিচালনার সার্বিক কৌশল ও তদারকি পদ্ধতি চূড়ান্ত করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *