নির্ভীকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান খুলনা রেঞ্জ ডিআইজির

নির্ভীকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান খুলনা রেঞ্জ ডিআইজির

স্ফুলিঙ্গ ডেক্স :

তারিখ: ২৩ নভেম্বর ২০২৬

খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) কার্যালয়ে ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়েছে। স্টাডি ট্যুরের অংশ হিসেবে সারদায় মৌলিক প্রশিক্ষণে থাকা এসব নবীন কর্মকর্তার সম্মানে আজ সোমবার (২৩ নভেম্বর) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এ সভায় অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আনিছুর রহমান (বিপিএম-সেবা) এবং অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশনস্) শেখ জয়নুদ্দিন (পিপিএম-সেবা)-সহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আলোচনায় ঊর্ধ্বতন কর্মকর্তারা নবীন এএসপিদের ভবিষ্যতের চ্যালেঞ্জ সাহসিকতা, সততা ও পেশাদারত্বের সঙ্গে মোকাবিলা করার জন্য চলমান প্রশিক্ষণে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন। এ সময় তাঁরা নিজেদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে নানা দিকনির্দেশনা প্রদান করেন।

সভাপতির বক্তব্যে ডিআইজি মো. রেজাউল করিম কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অপরাধ দমন ও প্রতিরোধে নাগরিকদের কাছ থেকে পাওয়া সঠিক তথ্য ও সহযোগিতা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি আইনের সীমার মধ্যে থেকে নির্ভীকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

শেষে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আল নোমান তালুকদারের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে মতবিনিময় পর্ব শেষ হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরের দাইতলায় থেকে পালসার মোটরসাইকেল চুরি

চলন্ত ট্রেনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে যুবককে হত্যা : কিশোরীসহ আটক ৪ ছিনতাইকারী

শীতার্ত মানুষের কষ্ট লাঘবে যশোর প্রশাসনকে ৪০০ কম্বল দিল আশা

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে বাগেরহাটের কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা সম্পন্ন

খুলনায় একদিনে তিন গুলির ঘটনা : পালংকি রেস্টুরেন্টে হামলার পর বাড়তি পুলিশ মোতায়েন

প্রশাসকশূন্য ধানখালী ইউপি : জন্ম-মৃত্যু নিবন্ধনসহ সেবা নিয়ে বিপাকে স্থানীয়রা

ঝিনাইদহ টিটিসির প্রশিক্ষণে বদলে যাচ্ছে কর্মপ্রত্যাশীদের ভাগ্য

হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডার পর শাশুড়িকে কুপিয়ে পালালেন জামাতা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চৌগাছা সীমান্তে যুবদলের সমাবেশ ও মিছিল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *