নাসীরুউদ্দীন পাটওয়ারী ক্ষ্যাপা কুত্তা হয়ে গেছে,ভ্যাকসিন দেওয়া দরকার

নাসীরুউদ্দীন পাটওয়ারী ক্ষ্যাপা কুত্তা হয়ে গেছে,ভ্যাকসিন দেওয়া দরকার

ঝিনাইদহ প্রতিনিধি :

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুউদ্দীন পাটওয়ারীর তীব্র সমালোচনা করে গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান মন্তব্য করেছেন, “নাসীরুউদ্দীন পাটওয়ারীর জলাতঙ্ক রোগ হয়েছে, সেক্ষ্যাপা কুত্তা হয়ে গেছে, তাকে এখন ভ্যাকসিন দেওয়া দরকার।” একই সঙ্গে পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় ছাত্রদল নয়, বরং জামায়াত-শিবির জড়িত বলে দাবি করেছেন তিনি।

আজ বুধবার (২৭ মে, ২০২৬) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহের কালীগঞ্জে নিজ দলীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রাশেদ খান এসব কথা বলেন।

প্রেস ব্রিফিংয়ে রাশেদ খান অভিযোগ করে বলেন, “নাসীরুউদ্দীন পাটওয়ারী প্রতিনিয়ত অশালীন মন্তব্য করে চলেছেন। তিনি দেশের রাজনীতিকে কলুষিত করছেন।” তিনি আরও দাবি করেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জামায়াত ও শিবিরের রাজনীতিকে সব থেকে বেশি প্রশ্নবিদ্ধ করেছেন এই নাসীরুউদ্দীন পাটওয়ারী নিজেই। সম্প্রতি তাঁর ওপর যে হামলার ঘটনা ঘটেছে, সেটির পেছনে ছাত্রদলের কোনো ভূমিকা ছিল না উল্লেখ করে রাশেদ খান বলেন, “তাঁকে ছাত্রদল নয়, বরং শিবিরের ক্যাডাররা ডিম নিক্ষেপ ও হামলা করেছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাজনৈতিক অঙ্গনে শোরগোল ফেলে দেওয়া এই প্রেস ব্রিফিংয়ের সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহন এবং উপজেলা বিএনপির সাবেক নেতা তবিবুর রহমান মিনিসহ স্থানীয় নেতৃবৃন্দ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে হিন্দু সম্প্রদায়ের অসচ্ছল নারীদের মুখে হাসি

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *