নাশকতার পৃথক মামলায় বাঘারপাড়া পৌর ছাত্রলীগ সভাপতিসহ ২ জন গ্রেপ্তার

নাশকতার পৃথক মামলায় বাঘারপাড়া পৌর ছাত্রলীগ সভাপতিসহ ২ জন গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে নাশকতার পৃথক দুই মামলায় বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি রইচ ইসলাম লাবিবসহ দুইজনকে আটক করেছে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ।

গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) রাতে শহরের দুটি পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) পুলিশ তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের আদেশ দেন।

আটককৃত অন্য আসামি হলেন যশোর শহরের ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা রফিক গাজীর ছেলে রানা আহমেদ সোহাগ (৩৫)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাসা থেকে সোহাগকে আটক করা হয়। গত ২০২৩ সালের ১৩ নভেম্বর যশোর উপশহর এলাকায় টার্মিনালে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অন্যদিকে, বাঘারপাড়া উপজেলার মহিরন গ্রামের জহুরুল ইসলাম বিপুলের ছেলে এবং বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি রইচ ইসলাম লাবিবকে শহরের ঘোপ জেল রোড এলাকা থেকে আটক করে পুলিশ। ২০২৪ সালের ৪ আগস্ট যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত সুনির্দিষ্ট মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চিহ্নিত নাশকতার আসামিদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *