স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারে ১১ দলীয় ঐক্যজোটের ঘোষিত লংমার্চ সফল করার লক্ষ্যে এক বিশাল স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেলে যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমানের সুদৃঢ় নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিলটি নাভারণ বাজারের গুরুত্বপূর্ণ ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
পরবর্তীতে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ৮৫ যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি মকবুল হুসাইন, আবুল কালাম আজাদ, অধ্যাপক এনামুল হক, শার্শা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু ইয়াহইয়া, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আহমাদ আলী এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলামসহ স্থানীয় অন্যান্য শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি আজীজুর রহমান বলেন, জনগণের ছিনতাই হওয়া ভোটাধিকার পুনরায় প্রতিষ্ঠা, দেশে সুশাসন নিশ্চিতকরণ এবং সার্বিক অন্যায়ের বিরুদ্ধে ১১ দলীয় ঐক্যজোটের এই লংমার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সভা শেষে লংমার্চের সার্বিক সাফল্য কামনায় উপস্থিত সর্বস্তরের নেতাকর্মীদের মাঠে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। ছবি সংগৃহীত।
