নর্দমার নোংরা পানিতে একাকার কালীগঞ্জের বসতবাড়ি

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে সড়ক ও বাড়ির সামনে–এমন চরম দুর্ভোগে পড়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার বাসিন্দারা। পানি নিষ্কাশনের অকার্যকর ড্রেনের কারণে প্রায় শতাধিক পরিবার কার্যত পানিবন্দি হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবারের অল্প বৃষ্টিতেই এলাকার প্রধান সড়কসহ আশপাশের বাড়ির সামনে পানি জমে যায়। এতে করে এলাকাবাসী ও পথচারীদের পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে, যা তাদের দৈনন্দিন জীবনে মারাত্মক দুর্ভোগ তৈরি করেছে।
এলাকার বাসিন্দা ইকবাল হোসেন রাজু বলেন, সামান্য বৃষ্টি হলেই আমাদের একমাত্র চলাচলের সড়কটি পানিতে ডুবে যায়। এখন বাড়ির সামনেও হাঁটু পানি জমে আছে। ড্রেনটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকায় পানি নামতে পারছে না। তিনি আরও জানান, জমে থাকা পানির সঙ্গে ড্রেনের ময়লা-আবর্জনা ভেসে এসে পুরো এলাকা নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিণত হয়েছে।
একই অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা উত্তম সাহা, নৃত্য দাস ও খোকন মোল্লা। তারা জানান, প্রায় প্রতি বছর বর্ষা মৌসুম এলেই এ ধরনের দুর্ভোগ পোহাতে হয়। সমস্যার সমাধানে একাধিকবার পৌরসভায় অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এ বিষয়ে কালীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, ড্রেন অকেজো থাকার কথা নয়। তবুও বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের পাঠানো হবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *