দ্রুতই বিএসএফের হাত থেকে ফিরছেন এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত : বিজিবি পরিচালক

দ্রুতই বিএসএফের হাত থেকে ফিরছেন এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত : বিজিবি পরিচালক

স্ফুলিঙ্গ ডেক্স :

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশ পুলিশের দুই সদস্য অক্ষত ও সুস্থ রয়েছেন। তাঁদের দ্রুততম সময়ের মধ্যে দেশে ফেরত আনতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে বিজিবির আনুষ্ঠানিক যোগাযোগ ও হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সকালে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন বিজিবির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।

বিজিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সীমান্তে বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে। আটক হওয়া দুই পুলিশ সদস্য সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন। আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে খুব অল্প সময়ের মধ্যেই তাঁদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সীমান্তের পরিবেশ ব্যাখ্যা করে তিনি উল্লেখ করেন, শশীদল এলাকার ভৌগোলিক অবস্থান পাহাড়ি ও ঘন জঙ্গলবেষ্টিত। সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে অসাবধানতাবশত বা ভুলবশত এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হওয়া অস্বাভাবিক কিছু নয়। ঘটনার পরপরই বিজিবির পক্ষ থেকে দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনার বিষয়ে জোরালো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্তসংলগ্ন জঙ্গল এলাকা থেকে দায়িত্ব পালনকালে শশীদল ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান এবং কনস্টেবল রোহিতকে আটক করে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনা জানার পরপরই তাঁদের অক্ষত অবস্থায় ফেরত আনতে বিজিবি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে সীমান্ত যোগাযোগ শুরু করে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চাকরিতে পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন

বিমানবন্দর থেকে রেলপথ : কাস্টমস গোয়েন্দাদের হাতে ধরা পড়ল চোরাচালানের অভিনব নেটওয়ার্ক

ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে সহযোগী ছিনতাইকারী খুন !

ইয়াবা সেবনের আসরে ডেকে নিয়ে রিক্সাচালককে কুপিয়ে হত্যা!

সৌদি ফেরত যুবককে মিসর হয়ে লিবিয়ায় পাচার : নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি

কম দামে বিমান টিকিটের লোভ দেখিয়ে ৩৪ লাখ টাকা আত্মসাৎ : শান্তাসহ ৩জন গ্রেপ্তার

সর্ষের মধ্যেই ভূত : আদালতের মাদক ধ্বংস শাখার পুলিশ সদস্যই ইয়াবাসহ গ্রেপ্তার

এক কোটি টাকা লাভের লোভে নিঃস্ব সাবেক সেনা কর্মকর্তা!

অবুঝ সন্তানদের সামনে ধর্ষণের শিকার হয়ে দুই শিশুকে নিয়ে আত্মহননের চেষ্টা এক দুর্ভাগা নারীর!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *