স্ফুলিঙ্গ রিপোর্ট :
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দূরদর্শী সাধারণ সম্পাদক, খুলনা বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি, যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও যশোর জেলা মিনিবাস-বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং খ্যাতনামা পরিবহন সংস্থা ‘লিটন ট্রাভেলস’-এর মাননীয় চেয়ারম্যান আনিসুর রহমান লিটনের শুভ জন্মদিন পালিত হয়েছে।
দক্ষ ও গতিশীল এই পরিবহন নেতার শুভ জন্মদিনে ‘লিটন ট্রাভেলস’ পরিবার, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন এবং সড়ক পরিবহন খাতের সাধারণ মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানানো হয়েছে।
পরিবহন খাতের সার্বিক উন্নয়ন, সড়ক সেক্টরে শৃঙ্খলা আনয়ন এবং মালিক-শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আনিসুর রহমান লিটনের বলিষ্ঠ নেতৃত্ব, নিরলস পরিশ্রম ও অবিস্মরণীয় অবদান সর্বজনবিদিত। তাঁর সুদৃঢ় দিকনির্দেশনা ও ইতিবাচক চিন্তাভাবনা এই খাতের অগ্রযাত্রায় সবসময় এক মহান অনুপ্রেরণা হিসেবে কাজ করে আসছে।
বিজ্ঞাপন
তাঁর শুভ জন্মদিনের এই মাহেন্দ্রক্ষণে ‘লিটন ট্রাভেলস’ পরিবারের সদস্য, প্রিয়জন ও শুভানুধ্যায়ীরা তাঁর পরম করুণাময় আল্লাহ তায়ালার দরবারে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সার্বিক সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
এক শুভেচ্ছা বার্তায় স্বজনেরা আশাবাদ ব্যক্ত করেন যে, আনিসুর রহমান লিটনের সুদৃঢ় ও সফল নেতৃত্বে আগামী দিনে দেশের পরিবহন খাত আরো গতিশীল, নিরাপদ ও আধুনিক হয়ে উঠবে এবং তাঁর দেখানো পথ ধরেই এগিয়ে যাবে ‘লিটন ট্রাভেলস’ পরিবার।
ছবি সংগৃহীত।
