তিন তাজা প্রাণ ঝরল মহাসড়কে

তিন তাজা প্রাণ ঝরল মহাসড়কে

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া চাউলিয়া পেট্রোল পাম্পের কাছে ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঘুনি পূর্বপাড়ার ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়ার বৃষ্টি সাহা (২৪) এবং চাউলিয়া গ্রামের আনোর আলী (৭০)। আহতরা হলেন সৌভিক সাহা (৪) ও সাজ্জাদ হোসেন (২৮)। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান চাউলিয়া তেল পাম্পের সামনে পৌঁছালে একটি ইজিবাইকসহ অপর একটি যানবাহনের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আইয়ুব আলী ও বৃষ্টি সাহার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনোর আলীকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আহত সৌভিক সাহা ও সাজ্জাদ হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়। তাদের অভিযোগ, মহাসড়কের ওই স্থানে প্রতিরোধক নির্মাণের কারণে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্ঘটনার পর যশোর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও ইজিবাইক উদ্ধারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানে আসিফ ইকবাল কাজলকে জাতীয় সম্মাননা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *