স্ফুলিঙ্গ রিপোর্ট :
মশার কামড় থেকে আত্মরক্ষা ও ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যশোরে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা করেছে ৬ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী নগরীর ৬ নম্বর ওয়ার্ডসহ আশপাশের বিভিন্ন বসতি ও জনবহুল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
বিতরণকৃত লিফলেটে ডেঙ্গু জ্বরের লক্ষণ, এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করার উপায়, জমাকৃত পানি অপসারণ এবং রাতে ও দিনে ঘুমানোর সময় আবশ্যিকভাবে মশারি ব্যবহারের প্রয়োজনীয় পরামর্শ তুলে ধরা হয়।
বিজ্ঞাপন
কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণকালে দলীয় নেতৃবৃন্দ বলেন, চলতি বর্ষা মৌসুমে সারা দেশের ন্যায় যশোরেও ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। কেবল প্রাতিষ্ঠানিক বা সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। নিজ নিজ বসতবাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও জমে থাকা পানি নিষ্কাশনে সচেতন ভূমিকা রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা। ছবি সংগৃহীত।
