ট্রাক্টরের ধাক্কায় আহত ভ্যান চালকের মৃত্যু

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা এলাকায় মাটি কাটা ট্রাক্টরের ধাক্কায় আহত ভ্যানচালক মনসুর আলী (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৮ মে) সকাল ৮টা ৪৫ মিনিটে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে তিনি মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
নিহত মনসুর আলী মনিরামপুর উপজেলার রোহিতা থানার কোদলা পাড়া গ্রামের মৃত ইসমাইল বেপারীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল দুপুর আনুমানিক ১২টার দিকে রোহিতা স্কুলের পিছনে নিজের ভ্যানের ওপর বসে ছিলেন মনসুর আলী। এসময় একটি অজ্ঞাতনামা মাটিকাটা ট্রাক্টর অসাবধানতাবশত পিছনে এসে তার ভ্যানে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে পড়ে গিয়ে বাম পায়ে গুরুতর আঘাত পান।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউ ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র আরও জানায়, মনসুর আলী আগে থেকেই বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এআই দিয়ে তৈরি প্রতীকি ছবি।
আরো পড়ুন

কেশবপুরে গভীর রাতে বসতবাড়িতে ঢুকে পড়লো এলপিজি লরি!

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *