‘ঝিনেদার আঞ্চলিক ভাষা’ গ্রুপের গতিশীলতায় বড় সিদ্ধান্ত : কেন্দ্রীয় কমিটি ছাড়া সব শাখা বিলুপ্ত

‘ঝিনেদার আঞ্চলিক ভাষা’ গ্রুপের গতিশীলতায় বড় সিদ্ধান্ত : কেন্দ্রীয় কমিটি ছাড়া সব শাখা বিলুপ্ত

রফিক মন্ডল, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ অঞ্চলের মানুষের আদি ও ঐতিহ্যবাহী আঞ্চলিক ভাষার চর্চা ব্যাপক পরিসরে ছড়িয়ে দেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অত্যন্ত জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘ঝিনেদার আঞ্চলিক ভাষা’ গ্রুপকে নতুন করে সুসংগঠিত ও সক্রিয় করার লক্ষ্যে বড় ধরনের সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে অনুষ্ঠিত এক জরুরি সভায় কেন্দ্রীয় কমিটি ব্যতীত গ্রুপের অধীনস্থ সকল শাখা ও উপ-কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (২৪ অক্টোবর ২০২৬) রাতে ঝিনাইদহ জেলা শহরের ব্যাপারীপাড়ায় গ্রুপের সভাপতির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন গ্রুপের কেন্দ্রীয় কমিটির সভাপতি আসিফ ইকবাল কাজল। সুদূর যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে সরাসরি যুক্ত হয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন গ্রুপের প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটর তরিকুল ইসলাম মিঠু।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে তরিকুল ইসলাম মিঠু বলেন, ঝিনাইদহের নিজস্ব ভাষার গৌরবময় ঐতিহ্য, সংস্কৃতি ও আদি রূপকে হৃদয় দিয়ে ধারণ করা এবং তা নতুন প্রজন্মের মধ্যে প্রসারের লক্ষ্যেই এই প্ল্যাটফর্মের সূচনা হয়েছিল। ভাষার শেকড় ধরে রাখা ও প্রচার-প্রসার তরান্বিত করতে এ গ্রুপকে পূর্বের ন্যায় প্রাণবন্ত ও সক্রিয় করতে সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

আয়োজিত এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রুপের উপদেষ্টা মোরশেদ আলম, সাইফুল ইসলাম লিকু, সাইদুল ইসলাম টিটো, মাসুদ রানা, ইমতিয়াজ আহম্মেদ শাহাদৎ, মহব্বত হোসেন, নাজমুল হাসান, মোহাম্মদ আলী, জাম্মিম সবুজ, হাসিন মুহিব, শরীফ আহম্মেদ রিমন, জাফর উদ্দীন রাজু, তারেকুন্নবী রনজু, আরিফুল আবেদীন টিটো এবং আসিফ আহম্মেদ।

দীর্ঘ ও নিখুঁত পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে কেন্দ্রীয় কমিটি বাদে দেশের বিভিন্ন প্রান্তে থাকা সকল শাখা ও উপ-কমিটি বিলুপ্তির বিষয়টি অন্যতম। একই সাথে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় অবস্থানরত ঝিনাইদহের অধিবাসীদের যোগ্যতা ও আগ্রহের ভিত্তিতে পর্যায়ক্রমে কেন্দ্রীয় কমিটিতে যুক্ত করার বিষয়ে ঐক্যমত পোষণ করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত জারি করা হয় যে, এখন থেকে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সুস্পষ্ট লিখিত অনুমতি ব্যতীত ‘ঝিনেদার আঞ্চলিক ভাষা’ প্ল্যাটফর্মের নাম ব্যবহার করে দেশের কোথাও কোনো ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠী যেকোনো ধরনের সভা, সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন করতে পারবে না।

অন্যদিকে, গ্রুপের সদস্যদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও ভাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে আগামী ২৫ ডিসেম্বর ঝিনাইদহের বিখ্যাত ‘জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট’-এ ফ্যামিলি পিকনিক আয়োজনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত সকল সদস্য ঝিনাইদহের আঞ্চলিক ভাষার স্বতন্ত্র রূপ বাঁচিয়ে রাখা এবং গ্রুপের কার্যক্রমকে প্রতিনিয়ত বেগবান করার ওপর আলোকপাত করেন। পরিশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি আসিফ ইকবাল কাজল সভার সমাপ্তি টানেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

প্রতিশ্রুতি ভঙ্গ ও অবমূল্যায়নের অভিযোগে কোটচাঁদপুরে এনসিপির নেতার পদত্যাগ

কোটচাঁদপুরে আ.লীগ ও যুবলীগ নেতাসহ পুলিশের জালে ৩

যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদে উত্তাল রাজপথ : মাগুরা অচল করে দেওয়ার হুঁশিয়ারি

কোটচাঁদপুরে বাড়িতে সারের অবৈধ মজুত : ১৪ বস্তা টিএসপি সার জব্দ

যশোরে মাদকসহ ৪ লাখ ২৮ হাজার টাকার অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার

ঝিনাইদহে মাদক, অনাচার ও দুর্নীতির স্থান হবে না-রাশেদ খানের

আধুনিক কোটচাঁদপুরের স্বপ্নদ্রষ্টা সিরু মিয়ার ২৫তম মৃত্যুবার্ষিকী আজ

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারাল রুদ্র ও ইয়াসিন

কোটচাঁদপুরে যুবলীগ বানিয়ে জামায়াত নেতা আটক : দায়িত্বহীনতায় বিতর্কে থানা পুলিশ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *