ঝিকরগাছা বারাকপুরের আদম ব্যবসায়ী আনোয়ারের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

ঝিকরগাছা বারাকপুরের আদম ব্যবসায়ী আনোয়ারের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

গত ১৬ সেপ্টেম্বর বিদেশে লোক পাঠানোর ব্যবসায়ী আনোয়ার হোসেনের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ওবায়দুর রহমান ও আব্দুল করিম। সোমবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা আনোয়ার হোসেনের বিরুদ্ধে বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়া, জাল ভিসা দেওয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে ওবায়দুর রহমান দাবি করেন, তার ছেলে ও শ্যালককে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে বিভিন্ন সময়ে আনোয়ার হোসেনকে মোট চার লাখ টাকা দেন তিনি। তার ছেলেকে সিঙ্গাপুরের একটি ভিসা দেওয়া হলেও পরে সেটি জাল বলে জানতে পারেন। আর শ্যালক মিকাইল হোসেনকে মালয়েশিয়ায় পাঠানো হলেও বিমানবন্দরের অভিবাসন কর্তৃপক্ষ ভিসা জাল বলে তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়।

তিনি বলেন, টাকা ফেরত চেয়ে দীর্ঘদিন চেষ্টা করেও ফল না পাওয়ায় ২০০৭ সালের ১০ মে সেনা ক্যাম্প কমান্ডারের কাছে অভিযোগ করেন তিনি। পরে বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদে তদন্ত ও শুনানির জন্য পাঠানো হয়। তবে অভিযুক্ত আনোয়ার হোসেন শুনানিতে উপস্থিত হননি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অপর অভিযোগকারী আব্দুল করিম বলেন, সিঙ্গাপুর যাওয়ার জন্য ২০০৪ সালের ২৫ ডিসেম্বর তিন লাখ টাকা, ২০০৫ সালের ৩ ফেব্রুয়ারি ৫৫ হাজার টাকা এবং একই বছরের ২ এপ্রিল এক লাখ টাকা আনোয়ার হোসেনকে দেন। এ সময় তার পাসপোর্টও নেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন পার হলেও টাকা ও পাসপোর্ট ফেরত পাননি বলে দাবি করেন তিনি।

আব্দুল করিম জানান, এ ঘটনায় গত ২ জুন প্রতারণার অভিযোগে আদালতে মামলা করেছেন। মামলাটি বর্তমানে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে তারা বলেন, গত ১৬ সেপ্টেম্বর ঝিকরগাছার বারাকপুর গ্রামের আনোয়ার হোসেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা ও বিদেশে লোক পাঠানোর ব্যবসার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। এসব অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তারা বলেন, তাদের বক্তব্য ও আনোয়ার হোসেনের বক্তব্যের নথিপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্ত করা হোক।

এ সময় তারা আনোয়ার হোসেনের বিরুদ্ধে আরও কয়েকজনের কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ করেন। তাদের মধ্যে যশোর সদরের তেঘরী গ্রামের ওহায়েদ আলীর কাছ থেকে ২০ লাখ টাকা, ঝিকরগাছার মল্লিকপুর গ্রামের মনিরা বেগমের কাছ থেকে তিন লাখ ৮৫ হাজার টাকা, বাগআঁচড়ার কবীরের কাছ থেকে ১৭ লাখ টাকা এবং ঢাকার সুলতানার কাছ থেকে ১৭ লাখ ১৬ হাজার টাকা নেওয়ার অভিযোগের কথা তুলে ধরেন তারা।

সংবাদ সম্মেলনে ওবায়দুর রহমান ও আব্দুল করিম বলেন, তারা কারও সম্মানহানি করতে চান না। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে অভিযোগগুলো তদন্ত এবং সত্যতা যাচাইয়ের দাবি জানান। সংবাদ সম্মেলনে রিয়াদ ইসলাম বাপ্পি, মাহবুবুর রহমান সোহেল ও আনোয়ারা বেগম উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *