স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গতকাল রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) গভীর রাতে যশোর শহরের গোপন এক স্থান থেকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে তাঁকে যশোর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে গভীর রাতেই তাঁকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করার চেষ্টা ও নাশকতামূলক পরিকল্পনা বাস্তবায়নের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে।
বর্তমানে কোতোয়ালি থানায় তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে পূর্বের বা নতুন কোনো নাশকতার মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছবি সংগৃহীত।
