ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবনির্বাচিত সভাপতি বরণ

ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবনির্বাচিত সভাপতি বরণ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬, নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতিসহ অন্য সদস্যদের বরণ এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য এবং বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ এবং ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান।

ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহছান উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম এবং অধ্যাপক মহিদুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নূরুল আমীন মুকুল, শিক্ষক শাহিনুর ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সারজিৎ তাবাসসুম, রূপকথা তাহেরি, সারিকা সাঈদ ও হুমায়ুন বিনতে আলেয়া।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কৃতি শিক্ষার্থীদের একাডেমিক অর্জনকে উৎসাহিত করার পাশাপাশি নবনির্বাচিত গভর্নিং বডির দায়িত্ব গ্রহণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত ও গুণগত শিক্ষার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৮৮ জন সংবর্ধিত কৃতি শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিক স্মারক ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *