ঝিকরগাছার বাঁকড়ায় ৮ দলীয় টুর্নামেন্টের ট্রফি গেল সোনাকুড়ের ঘরে

ঝিকরগাছার বাঁকড়ায় ৮ দলীয় টুর্নামেন্টের ট্রফি গেল সোনাকুড়ের ঘরে

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৭ নভেম্বর ২০২৬

যশোরের ঝিকরগাছার বাঁকড়ায় আয়োজিত আট দলীয় ফুটবল প্রতিযোগিতার শিরোপা নিজেদের করে নিয়েছে সোনাকুড় ইসলাম জুয়েলার্স ফুটবল একাদশ। আজ শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে অনুষ্ঠিত হাডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে বাঁকড়া কপোতাক্ষ ক্রীড়াচক্রকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয় দলটি।

বাঁকড়া ফুটবল একাডেমির তত্ত্বাবধানে বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ফাইনাল ম্যাচটি গড়ায়। রোমাঞ্চকর এই লড়াই দেখতে বিপুলসংখ্যক ক্রীড়ামোদির সমাগমে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠলেও প্রথমার্ধে জালের দেখা পায়নি কেউই। বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি হলেও ফিনিশিংয়ের অভাবে তা নষ্ট হয়। দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময় ফুরিয়ে আসার ঠিক ১০ মিনিট আগে কাঙ্ক্ষিত গোলটি আদায় করে নেয় সোনাকুড় ইসলাম জুয়েলার্স একাদশ। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বাঁকড়া কপোতাক্ষ ক্রীড়াচক্র, কিন্তু শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। ফলে এক গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুন।

বাঁকড়া কপোতাক্ষ ক্রীড়াচক্রের সভাপতি আলমগীর হোসেন মন্টুর সভাপতিত্বে আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাঁকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বিএসএম আলী আকবর এবং বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ক্রীড়া শিক্ষক আব্দুল হাই। এর আগে বীর মুক্তিযোদ্ধা বিএসএম আলী আকবর খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে খেলার আনুষ্ঠানিক সূচনা করেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সরদার শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কাজী আব্দুস সাত্তার, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জামির হোসেন, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আনিসুর রহমান, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এস এম রিকাব হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি আকবর হোসেন, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম এবং কপোতাক্ষ ক্রীড়াচক্রের কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম।

পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন হামিদুর রহমান টিক্কা এবং সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ বজলুর রহমান। প্রধান রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করেন সুমন কবির, আর দুই সহকারী রেফারির দায়িত্বে ছিলেন একরামুজ্জামান ইকো ও বিস্ময়কর সুমন। ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান সোনাকুড় দলের আশরাফুল এবং পুরো টুর্নামেন্টে সেরা গোলরক্ষক নির্বাচিত হন শুভ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুরে পৌর আওয়ামী লীগের সভাপতি আমজাদসহ ২ জন গ্রেপ্তার

আগামী বুধবার যশোর ও কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝিনাইদহ সদরে মোটরসাইকেল নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ দেখে দৌড়ে পালাল নেতাকর্মীরা

সাংগঠনিক কার্যক্রম জোরদারে যশোর জেলা যুবদলের প্রস্তুতি সভা সম্পন্ন

কোটচাঁদপুরে ৪২ পিস ইয়াবা ও ১৮ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কেশবপুরের বিদ্যানন্দকাটিতে নাশকতার প্রতিবাদে বিএনপির বিশাল মিছিল ও সমাবেশ

মাদক ব্যবসায়ী-সেবীদের পক্ষে কেউ তদবির করবেন না : কালীগঞ্জে আইনমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সাহাবুদ্দীন গ্রেপ্তার

খুলনা থেকে প্রতারক দম্পতি আটক জব্দ মোটরসাইকেল, মোবাইল ও সিম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *