ঝিকরগাছার প্রবীণ আইনজীবী ইমদাদুল হক দুলু আর নেই, কীর্তিপুরে দাফন সম্পন্ন

ঝিকরগাছার প্রবীণ আইনজীবী ইমদাদুল হক দুলু আর নেই, কীর্তিপুরে দাফন সম্পন্ন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছার প্রখ্যাত সমাজসেবক, বিশিষ্ট আইনজীবী ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট ইমদাদুল হক দুলু (৫৯) পরলোকগমন করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ঝিকরগাছা পৌরসভার ঐতিহ্যবাহী কীর্তিপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের কৃতী সন্তান।

পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে প্রাণঘাতী মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করছিলেন এবং ঢাকার স্কয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন ছিলেন। মরহুমের ছোট ভাই একরামুল হক খোকন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ বুধবার (২ সেপ্টেম্বর) জোহর নামাজ শেষে কীর্তিপুর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে স্থানীয় পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে দাফন করা হয়। মরহুমের বিদায়লগ্নে জানাজায় স্থানীয় গণমান্য ব্যক্তি, আইনজীবী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবর্গসহ হাজারো সাধারণ মুসল্লি অংশ নেন।

এদিকে ঝিকরগাছার এই বিশিষ্ট ব্যক্তিত্বের অকালপ্রয়াণে এলাকার সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশসহ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বাথরুম থেকে উদ্ধার জড়িয়ে থাকা ৪টি দগ্ধ মরদেহ : মণিরামপুরের মোহনপুরে শুধুই কান্না

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ২২ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি

বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিখোঁজ যশোর মণিরামপুরের একই পরিবারের চারজন : বাকরুদ্ধ স্বজনেরা

ঘোপ সেন্ট্রাল রোডে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকাসক্ত স্বামীর

২৩ অক্টোবর 'উপজেলা দিবস' পালনে যশোরে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

যশোরে ইয়াবাসহ আট কারবারি গ্রেপ্তার : বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করল আদালত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *