স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৬ নভেম্বর ২০২৬
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপরাজনীতি, জ্বালাও-পোড়াও এবং সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন যশোর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। যশোর শহরের পালবাড়ির মোড়ে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানাসহ দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এ সময় বক্তারা সহিংসতা ও নাশকতামূলক রাজনীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং এ ধরনের কর্মকাণ্ড রুখে দিতে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ছবি সংগৃহীত।
আরো পড়ুন
