স্ফুলিঙ্গ রিপোর্ট :
সংগঠন ও তৃণমূলের রাজনৈতিক ভিত্তিকে শক্তিশালী করার প্রত্যয়ে যশোর সদর উপজেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে যশোর শহরের গোহাটা রোডস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
সদর উপজেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির আহ্বায়ক ফসিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মকবুল হোসেন বলেন, “তৃণমূলের প্রতিটি ইউনিয়নে জাতীয় পার্টিকে সুসংগঠিত, শক্তিশালী ও ঐক্যবদ্ধ করে দলের সার্বিক রাজনৈতিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে। সাধারণ মানুষের অধিকার আদায়ের রাজনীতিতে জাতীয় পার্টিকে সবসময় অগ্রভাগে থাকতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খবির গাজী। সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাকের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আরেফিন, রেজাউল ইসলাম, আব্দুর রহমান বাদল, শফিকুল ইসলাম এবং অ্যাডভোকেট জিএম মুছা।
আয়োজিত পরিচিতি সভায় সদর উপজেলা জাতীয় পার্টির নবগঠিত কার্যনির্বাহী কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের আনুষ্ঠানিকভাবে উপস্থিত সবার মাঝে পরিচয় করিয়ে দেওয়া হয়। কমিটিতে ফসিয়ার রহমানকে আহ্বায়ক এবং আব্দুর রাজ্জাককে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল মান্নান, আরোজ আলী খাঁন, আব্বাস উদ্দীন, শামিম আহম্মেদ, সৈয়েদ আলী (অব. সেনাসদস্য), ইমন হোসেন লালটু এবং ইদ্রিস আলী।
পরিচিতি সভায় জেলা ও সদর উপজেলা জাতীয় পার্টিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

