জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে যশোরে ট্রেড ইউনিয়নের সমাবেশ

জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে যশোরে ট্রেড ইউনিয়নের সমাবেশ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রদান এবং শ্রমিকদের জন্য সুলভ মূল্যে রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে যশোরে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৭ অক্টোবর ২০২৬) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে জেলা ট্রেড ইউনিয়নের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলা ও বিভিন্ন উপজেলার শ্রমিক নেতৃবৃন্দসহ শত শত শ্রমিক অংশ নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সমাবেশে বক্তব্য প্রদানকালে শ্রমিক নেতারা বলেন, “নিত্যপ্রয়োজনীয় বাজারদর ও সামগ্রিক জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হলেও শ্রমিকদের মজুরি বা আয় সেভাবে বাড়েনি। বর্তমান বাজারে শ্রমজীবী মানুষের পরিবার নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। শ্রমিকদের মৌলিক মানসম্মত জীবনযাপন ও শ্রমের ন্যায্য মর্যাদা নিশ্চিতে অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা করা সময়ের দাবি।”

বক্তারা আরও জোর দাবি জানিয়ে বলেন, বৈষম্যহীন ও শ্রমিকবান্ধব গণতান্ত্রিক শ্রম আইন কার্যকর করা, অবাধে ট্রেড ইউনিয়ন করার সাংবিধানিক অধিকার প্রদান, স্থায়ী রেশনিং ব্যবস্থা চালু এবং ট্রেড ইউনিয়ন সংঘের ঘোষিত ১০ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। একই সাথে নিজেদের ন্যায্য অধিকার আদায়ে সকল অঞ্চলের শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান নেতারা।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন যশোর জেলা ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক কৃষ্ণ লাল সরকার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিরন সরকার, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা নাজমুল হোসাইন এবং যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ দুলুসহ সর্বস্তরের নেতৃবৃন্দ।

দুপুর ২টা থেকে শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণভাবে উক্ত সমাবেশ কর্মসূচি সম্পন্ন হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *