যশোরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাতেনাতে মোটরসাইকেল চোর আটক

যশোরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাতেনাতে মোটরসাইকেল চোর আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় তুহিন শেখ (২৭) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (৭ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখার দক্ষিণ পাশে অবস্থিত ‘মোহাম্মদ আলী হোটেল’-এর সামনে এ চুরির ঘটনা ও আটকের ঘটনা ঘটে।

আটককৃত তুহিন শেখ বাগেরহাট জেলার মোংলা উপজেলার জিভধারা গ্রামের মৃত আশরাফ শেখের ছেলে। তিনি বর্তমানে যশোর পৌর শহরের নুরপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে ট্রেজারি শাখার পাশে দাঁড়িয়ে থাকা একটি রানার-৫০ সিসি’র মোটরসাইকেল কৌশলে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তুহিন। বিষয়টি সেখানে থাকা পথচারী ও স্থানীয় লোকজনের নজরে এলে তারা সঙ্গে সঙ্গে ট্রেজারি শাখায় দায়িত্বরত পুলিশ সদস্যদের বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চোর তুহিনকে আটক করেন এবং বিষয়টি যশোর কোতোয়ালি মডেল থানাকে জানান।

পরবর্তীতে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম এসে আটক যুবক ও উদ্ধারকৃত মোটরসাইকেলটি হেফাজতে নেয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *