জন্মদাতার হাতেই পঙ্গু হলো নবজাতক

স্ফুলিঙ্গ ডেক্স :

নেশার টাকা জোগাড় করতে গিয়ে নিজের কলিজার টুকরো ২২ দিনের নবজাতককে চিরতরে পঙ্গু করে দেওয়ার এক লোমহর্ষক অভিযোগ উঠেছে পাষণ্ড মা-বাবার বিরুদ্ধে। দিনাজপুরের হিলিতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত মা-বাবা নেশার টাকার জন্য সন্তানের হাত কেটে এবং পা পুড়িয়ে তাকে প্রতিবন্ধী বানিয়েছেন বলে স্থানীয়রা দাবি করছেন। বর্তমানে ওই শিশুটি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ওই শিশুকে উদ্ধার করে তার যাবতীয় চিকিৎসার দায়িত্ব নিয়েছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হিলির চুড়িপট্টি গ্রামের বাসিন্দা ‘মাদকসেবী’ দম্পতি সাগর ও খাদিজার ঘরে মাত্র ২২ দিন আগে এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম হয়। অভিযোগ উঠেছে, নেশার টাকার জোগান দিতে তারা অত্যন্ত নিষ্ঠুরভাবে শিশুটির হাতের কব্জি কেটে ফেলে এবং পা পুড়িয়ে দেয়। এরপর শিশুটির কাটা হাতের অংশটি বাড়ির বাইরে মাটিতে পুঁতে ফেলার সময় স্থানীয়রা দেখে ফেলেন এবং পুলিশে খবর দেন।

আটক হওয়ার পর মা খাদিজা ও বাবা সাগর দাবি করেন, ঘরের ভেতর কয়েলের আগুনে শিশুটির হাত-পা পুড়ে গেছে। তবে হাতের কব্জি কেন তারা মাটিতে পুঁতে রেখেছিলেন, তার কোনো সদুত্তর দিতে পারেননি। তাদের এই দাবিকে স্থানীয়রা ‘স্রেফ নাটক’ বলে উড়িয়ে দিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাকিমপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, উপজেলা প্রশাসন শিশুটির চিকিৎসার সব দায়িত্ব নিয়েছে।

সন্তানের প্রতি এমন আদিম ও অমানবিক কর্মকাণ্ডে পুরো হিলি এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এই পাষণ্ড দম্পতির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

নারী শিক্ষায় নতুন দিগন্ত ও প্রযুক্তিগত বিপ্লব : গোল্ডেন জিপিএ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *