ছুটির ঘাটতি পুষিয়ে নিতে শনিবারও চলবে পাঠদান

ছুটির ঘাটতি পুষিয়ে নিতে শনিবারও চলবে পাঠদান

নিজস্ব প্রতিবেদক | ২৪ মার্চ ২০২৬

রমজান মাসজুড়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের পড়ালেখার যে ঘাটতি তৈরি হবে, তা পুষিয়ে নিতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। পবিত্র রমজানের ছুটির পর বিদ্যালয় খোলার পরবর্তী ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্বাভাবিক পাঠদান কার্যক্রম চালু থাকবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনার কথা জানানো হয়েছে। এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের শিখন ঘাটতি মেটাতে এই অতিরিক্ত ক্লাস নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশনা দেশের সকল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, রমজানের ছুটির পর স্কুল পুনরায় চালু হলে ধারাবাহিকভাবে পরবর্তী ১০টি শনিবার স্কুল খোলা রেখে পাঠদান চালিয়ে যেতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

আরো পড়ুন

যশোরে ডিবি পুলিশের জালে মহিলালীগ নেত্রী

এ প্লাসের উচ্ছ্বাসে ঝিনাইদহে সংবর্ধিত দেড় শতাধিক মেধাবী শিক্ষার্থী

পৈতৃক জমি দখল ও ঝিকরগাছা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শৈলকুপায় মোল্লা ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *