চৌগাছায় স্বজনদের অগোচরে পুকুরে পড়ে প্রাণ গেল দুই শিশুর

চৌগাছায় স্বজনদের অগোচরে পুকুরে পড়ে প্রাণ গেল দুই শিশুর

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের চৌগাছায় নিজ বাড়ির পাশে খেলাধুলার সময় পুকুরের পানিতে ডুবে দুই শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলার ফুলসারা ইউনিয়নের ঢালীপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো-চৌগাছা উপজেলার কাশেমপুর ইউনিয়নের রয়লাপুর গ্রামের আসাদুজ্জামান শান্তর ছেলে মাহমুদুল হাসান (২) এবং উপজেলার ফুলসারা (ঢালীপাড়া) গ্রামের আরিফ হোসেনের ছেলে আবু হুরাইরা (২)। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তারা সম্পর্কে একে অপরের মামাতো-ফুফাতো ভাই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে অবুঝ দুই শিশু বাড়ির পাশে উঠানে একসাথে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে হাঁটতে হাঁটতে তারা পাশের একটি পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরবর্তীতে পুকুরের পানিতে মাহমুদুল হাসানকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পর একই পুকুর থেকে আবু হুরাইরাকেও মুমূর্ষু ও ভাসমান অবস্থায় উদ্ধার করেন স্বজনেরা।

অচেতন অবস্থায় দুই শিশুকে দ্রুত উদ্ধার করে চৌগাছাস্থ ডা. আনিসুজ্জামান হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে উভয়কেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চৌগাছা থানা-পুলিশ জানিয়েছে, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *