চৌগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার আহ্বান

চৌগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার আহ্বান

চৌগাছা (যশোর) প্রতিনিধি

তারিখ: ৯ নভেম্বর ২০২৬

যশোরের চৌগাছা উপজেলা মিলনায়তনে উপজেলার সার্বিক পরিবেশ স্থিতিশীল রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা প্রশাসনিক ভবনের মিলনায়তনে অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই সভাটি সম্পন্ন হয়।

সভায় চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলামের সভাপতিত্বে উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে বিষদ আলোচনা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব, চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান।

এছাড়া সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল আহমেদ, পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল রহমান লাল, সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান হবি এবং ধুলিয়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান। সভায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় চৌগাছা উপজেলাব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি সর্বাবস্থায় সমুন্নত রাখা, সীমান্ত ও স্থানীয় চোরাচালান রোধ, মাদকের বিস্তার রোধ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানানো হয়। বিশেষ করে যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে মাদকদ্রব্য দমনে পুলিশ প্রশাসনকে মাঠপর্যায়ে আরও কঠোর ও কার্যকর ভূমিকা রাখার জোর পরামর্শ দেওয়া হয়। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

যশোরে ২৪ ঘণ্টায় নতুন ২৭ ডেঙ্গু রোগী ভর্তি হাসপাতালে চিকিৎসাধীন ৮৮ জন

কেশবপুরে আইনশৃঙ্খলা সভায় সাংবাদিকদের পুলিশি হয়রানি বন্ধের জোর দাবি

বাঘারপাড়ার বল্লামুখ গ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাঘারপাড়ার দরাজহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৫টি মুদি দোকান

ভারতের পূজামণ্ডপে অগ্নিকাণ্ডের ছবি যশোরের কালীবাজারের বলে অপপ্রচার

যশোর টিবি ক্লিনিক ও বেলতলা থেকে ১১০ পিস ইয়াবাসহ ২ জন আটক

যশোরের ঘোপ উত্তরপাড়ায় ৩৮ কেজি গাঁজাসহ বাবলু গ্রেপ্তার

যশোর কচুয়ায় নাইট ফুটবল টুর্নামেন্টে ফাইনালে চিত্রামায়াকে হারিয়ে চ্যাম্পিয়ন সাইক্লোন একাদশ

মণিরামপুরের খাটুরা বাওড়ে মাছ আহরণের অনুমতি চেয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *