চাউলিয়া পশ্চিমপাড়ায় মাদকবিরোধী সামাজিক মহাজাগরণ

চাউলিয়া পশ্চিমপাড়ায় মাদকবিরোধী সামাজিক মহাজাগরণ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া পশ্চিমপাড়ায় সমাজ থেকে মাদকের করাল গ্রাস সমূলে উপড়ে ফেলার লক্ষে এক ব্যতিক্রমী জনসচেতনতামূলক সভা ও বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সর্বস্তরের সচেতন অধিবাসীদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার যুবসমাজকে অভিশাপ থেকে রক্ষা করতে ঐক্যবদ্ধ সামাজিক দুর্গ গড়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সমাবেশে উপস্থিত সচেতন বক্তারা অত্যন্ত উদ্বেগের সাথে উল্লেখ করেন যে, মাদকের ভয়াবহ ছোঁয়া একটি তরতাজা সম্ভাবনাময় জীবন ধ্বংসের পাশাপাশি পুরো পরিবার ও সমাজের শান্তি বিনষ্ট করে। এই সামাজিক ব্যাধি থেকে উদীয়মান প্রজন্মকে দূরে রাখতে পারিবারিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণদের নিয়মিত খেলাধুলা, পড়াশোনা এবং বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত রাখার কোনো বিকল্প নেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাদকবিরোধী এই মানবিক কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে যোগ দেন নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক সোহেল রানা তোতা, সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল বিশ্বাস ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এছাড়া কর্মসূচিতে নরেন্দ্রপুর ইউনিয়ন যুবদলের সাবেক বিশিষ্ট নেতৃবৃন্দ, শ্রমিক দলের প্রতিনিধি এবং স্থানীয় অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা সুসংগঠিতভাবে অংশ নেন।

অনুষ্ঠান শেষে সমবেত সকলেই ‘মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন’—এই জীবনমুখী স্লোগানকে ছড়িয়ে দেওয়ার শপথ গ্রহণ করেন। বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, সমাজের প্রতিটি মানুষের পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই কেবল একটি মাদকমুক্ত, নিরাপদ ও আদর্শ জনপদ গড়ে তোলা সম্ভব। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

সম্প্রীতি ও ঐক্যের বারতায় যশোরে জন্মাষ্টমী পালনের ঘোষণা পূজা উদযাপন পরিষদের

কেন্দ্রে অনুমোদিত এইচ ড্যাব যশোর জেলা শাখা, নেতৃত্বে ডা. কাজী আজম ও ডা. রতন

যবিপ্রবিতে সফলভাবে সম্পন্ন আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতা

যশোরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে 'যশোর রিপোর্টার্স ইউনিটি'র আত্মপ্রকাশ

সার-ডিজেল সংকট ও লোডশেডিং নিরসনে জাতীয় কৃষক-খেতমজুর সমিতির ‘দাবি পক্ষ’

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন

দড়াটানার নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে বাসি খাবারের রমরমা ব্যবসা!

অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্ত্রী ও স্বজনরা পুলিশ হেফাজতে

বেনাপোল সীমান্তে ভারতীয় পর্যটকের করুণ মৃত্যু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *