খোলাডাঙ্গায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম : প্রধান আসামি আটক

খোলাডাঙ্গায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম : প্রধান আসামি আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গাজীপাড়ায় দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের চারজনকে মারধর ও রামদা দিয়ে কুপিয়ে জখম করার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই ঘটনার মূল অভিযুক্ত ও মামলার প্রধান আসামি ইমাম গাজীকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর ২০২৬) দুপুরে নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) দীনেশ।

ঘটনায় দায়েরকৃত মামলার অপর দুই এজাহারনামীয় আসামি শহিদুল ইসলাম ও রেখা খাতুন বর্তমানে পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, খোলাডাঙ্গা গাজীপাড়া গ্রামের ভুক্তভোগী রুবি খাতুনের পরিবারের সঙ্গে অভিযুক্তদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে তপ্ত বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল। এই শত্রুতার জের ধরে গত ৮ অক্টোবর দুপুরে ইমাম গাজী, শহিদুল ইসলাম ও রেখা খাতুনসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন সংঘবদ্ধ হয়ে রুবি খাতুনের ছেলে মানিক গাজীর ওপর অতর্কিত হামলা চালান। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় মানিক গাজীর আত্ম চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা তাঁকে বাঁচাতে দ্রুত এগিয়ে এলে হামলাকারীরা রুবি খাতুন, তাঁর আরেক ছেলে শাকিল গাজী এবং মেয়ে রুনা খাতুনকেও বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসা প্রদান করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের পর পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে প্রধান আসামিকে গ্রেপ্তার করে। আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় যশোরের জনতা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *