কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত ঈদ-ই-মিলাদুন্নবী

কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত ঈদ-ই-মিলাদুন্নবী

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে : ২৬ আগস্ট ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে এক আবেগঘন দোয়া, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি, কোটচাঁদপুর পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র এবং পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহ উদ্দীন বুলবুল সিডল। তিনি বক্তব্যে স্পষ্ট করেন যে, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষক এবং তাঁর রেখে যাওয়া জীবনাদর্শ বাস্তবায়নের মাধ্যমেই একটি সুন্দর ও শান্তিময় সমাজ নির্মাণ করা সম্ভব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনের পাশাপাশি সত্যবাদিতা, শিষ্টাচার, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে বলীয়ান হতে হবে। বর্তমান সমাজে ছড়িয়ে পড়া হিংসা, অনৈতিকতা ও বিভেদ থেকে মুক্তি পেতে বিশ্বনবীর সুন্নাহ ও শিক্ষাকে দৈনন্দিন জীবনে ধারণ করা অত্যন্ত জরুরি। নতুন প্রজন্মকে আগামী দিনের নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের অনন্য ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানের সূচনায় নবম শ্রেণির শিক্ষার্থী তাসনুভা ইসলাম সারা পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন। সহকারী শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, অভিভাবক সদস্য মো. খাইরুল ইসলাম এবং সহকারী প্রধান শিক্ষক এস এম হুমায়ুন কবির বিপুলসহ শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা।

আলোচনা পর্বের সমাপ্তিতে দোয়ার আয়োজন করেন সহকারী শিক্ষক আবু রাসেল। মোনাজাত শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় উত্তীর্ণ বিজয়ী ছাত্রীদের মাঝে উপহার ও পুরস্কার বিতরণ করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

সকলের সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে শিশু ফারহানের প্রাণ

পদ হারালেন তিন ব্যাংকের এমডি

বাস্তব অভিজ্ঞতা অর্জনে ঝিনাইদহের কালীগঞ্জে খুলনার কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আখের দর বৃদ্ধিতে স্বস্তি, মোবারকগঞ্জ সুগার মিলে শুভ রোপণ মৌসুমের পথচলা

আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে-কালীগঞ্জে রাশেদ খাঁন

আওয়ামী লীগকে ফেরাতেই জামায়াত এনসিপির লং মার্চের ঘোষনা

প্রেম, ১৬ মাসের সংসার এবং শেষমেশ ধর্ষণ মামলা!

অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ বিকাশে নজরুলের বিকল্প নেই- কোটচাঁদপুরে এমপি মতিয়ার রহমান

জেলা পরিষদ প্রশাসকের ২ লাখ টাকার অনুদান ঘোষণা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *