স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের মণিরামপুর উপজেলায় বসতবাড়ির পাশে গাছের ডালের সঙ্গে শাড়ি পেঁচিয়ে এক বৃদ্ধা আত্মহনন করেছেন। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোরের যেকোনো এক সময়ে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের লক্ষ্মীকান্তপুর গ্রামে এই ট্র্যাজেডি ঘটে।
বিজ্ঞাপন
নিহত নারীর নাম লিলিমা হালদার (৬২)। তিনি ওই গ্রামের বিশ্বদেব হালদারের স্ত্রী ও পেশায় একজন গৃহিণী ছিলেন।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় অধিবাসীদের বরাতে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে রাতের আহার সম্পন্ন করে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান লিলিমা হালদার। তবে রাতের কোনো এক ফাঁকে সবার অগোচরে ঘর থেকে বের হয়ে তিনি বাড়ির দক্ষিণ কোণে অবস্থিত একটি আমড়া গাছের ডালের সঙ্গে নিজের ব্যবহৃত শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস নেন।
পরদিন বুধবার সকাল সাড়ে ৫টার দিকে স্বজনেরা তাঁকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। অনুসন্ধানের একপর্যায়ে আমড়া গাছের ডালে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিত্কার শুরু করেন তাঁরা। স্বজনদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাঁকে গাছ থেকে নিচে নামান। তবে ততক্ষণে তাঁর মৃত্যু ঘটেছিল।
খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশের একটি আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরিসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শুরু করে। ঠিক কী কারণে ওই বৃদ্ধা আত্মহননের পথ বেছে নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট না হওয়ায় ঘটনার আসল কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। ছবি সংগৃহীত।


