কোটচাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলমগীর সড়ক দুর্ঘটনায় আহত

রফিক মন্ডল, কোটচাঁদপুর( ঝিনাইদহ). থেকে :
ঝিনাইদহের কোটচাঁদপুরের সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাব কোটচাঁদপুরের সাধারণ সম্পাদক আলমগীর খান এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হলে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি চিকিৎসা সেবা প্রদানের পর চিকিৎসকদের পরামর্শে তাকে বাড়িতে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে তার আহতের সংবাদে স্থানীয় সাংবাদিক মহল ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আলমগীর খান দীর্ঘ দিন ধরে নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে কোটচাঁদপুরের গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে আসছেন। তার দ্রুত আরোগ্য কামনায় কোটচাঁদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। আলমগীর খান বর্তমানে বাড়িতেই পূর্ণ বিশ্রামে রয়েছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানে আসিফ ইকবাল কাজলকে জাতীয় সম্মাননা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *