কোটচাঁদপুরে পৌর ছাত্রলীগ সহসভাপতি মুন্নাসহ গ্রেপ্তার ৩

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

তারিখ: ৮ নভেম্বর ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের অংশ হিসেবে পুলিশের পৃথক বিশেষ অভিযানে পৌর ছাত্রলীগের এক সহপানপতিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (৮ নভেম্বর ২০২৬) কোটচাঁদপুর মডেল থানা পুলিশের বিশেষ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে কোটচাঁদপুর পৌরসভার মেইন বাসস্ট্যান্ড এলাকা থেকে পৌর ছাত্রলীগের সহসভাপতি মোঃ মেহেদী হাসান মুন্নাকে (৩০) গ্রেপ্তার করা হয়। তিনি উক্ত এলাকার মনির খানের ছেলে। কোটচাঁদপুর থানায় গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রুজু হওয়া ১৬ নম্বর মামলার (সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধিত ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারা) তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটির জিআর নম্বর ১১৮/২৬।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে, একই দিনে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের অপর একটি পৃথক বিশেষ অভিযানে সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—কোটচাঁদপুর উপজেলার ভবানীপুর গ্রামের আজিজুল হকের ছেলে রিপন আহমেদ (৩৭) এবং লক্ষ্মীপুর গ্রামের মোঃ আক্কাছ আলীর ছেলে মোঃ আনিছুর রহমান (৩৬)।

পুলিশের তথ্য অনুযায়ী, রিপন আহমেদ কোট সিআর-৩২৫/২৬ নম্বর মামলার এবং মোঃ আনিছুর রহমান পরোয়ানা নম্বর ৮৩/২৬-এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। পুলিশ তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে বিশেষ অভিযানে আটক করে।

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, জেলা পুলিশ সুপারের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখা এবং ঝুলে থাকা গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত তামিল করার লক্ষ্যে নিয়মিত এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। পরবর্তীতে গ্রেপ্তারকৃত তিনজনকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে পুলিশ প্রহরায় জেলহাজতে পাঠানো হয়েছে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত : আহত ১

জামায়াতের ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী : সেবার মান বাড়ানোর নির্দেশ

কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা সাজ্জাদসহ ৪ জন আটক

‘৭ নভেম্বরের চেতনা জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রেরণা’: কোটচাঁদপুরে জামায়াতের আলোচনা...

এক নলকূপে মিটলো শত শত শিশুর তৃষ্ণা : স্বরূপপুর কুশাডাঙ্গা প্রতিবন্ধী বিদ্যালয়ে সুপেয় পানির সংকট নি...

কালীগঞ্জে উৎসাহ-উদ্দীপনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত : বর্ণাঢ্য র‍্যালি ও ক্রীড়া অনুষ্ঠান

কালীগঞ্জে ২৫ জন অসহায় ব্যক্তির মাঝে আড়াই লাখ টাকার চেক বিতরণ

‘দিল্লি নয়, পিণ্ডি নয়-সবার আগে বাংলাদেশ’: বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভায় এমপি মতিয়ার রহমান

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *