কোটচাঁদপুরে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত : জেলা শুরা সদস্য নির্বাচন

কোটচাঁদপুরে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত : জেলা শুরা সদস্য নির্বাচন

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

তারিখ: ১৩ নভেম্বর ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৭-২০২৮ সেশনের জন্য ঝিনাইদহ জেলা শুরা সদস্য নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।

আজ শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) কোটচাঁদপুরের আল ফালাহ ইসলামি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মুহতারাম মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের নবনির্বাচিত জেলা আমির অধ্যাপক আব্দুল আউয়াল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কোটচাঁদপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আজিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাবুদ্দিন খান, নায়েবে আমির মোয়াবিয়া হোসেন, সাবেক উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক মুহা. শরিফুল ইসলাম, পৌর জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম ও পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টুসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং রুকনবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসাইন বলেন, “সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হলে রুকনদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আদর্শ, নৈতিকতা, শৃঙ্খলা ও পারস্পরিক ঐক্যের ভিত্তিতে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে হবে। মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সমাজে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠায় প্রত্যেক দায়িত্বশীলকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ভূমিকা রাখতে হবে।” তিনি আরও যোগ করেন যে, একটি আদর্শভিত্তিক সংগঠন গড়ে তুলতে দায়িত্বশীলদের জবাবদিহি, আমানতদারি ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি।

বিশেষ অতিথি অধ্যাপক আব্দুল আউয়াল তাঁর বক্তব্যে সাংগঠনিক ঐক্য, পারস্পরিক দায়িত্বশীলতা এবং আগামী দিনের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়নে রুকনদের আরও বেশি সক্রিয় ও উদ্যমী হওয়ার আহ্বান জানান।

সম্মেলনের মূল আকর্ষণ হিসেবে ২০২৭-২০২৮ সেশনের জন্য ঝিনাইদহ জেলা শুরা সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও রুকনরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরিশেষে সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনা, দায়িত্বশীলদের মধ্যে পারস্পরিক মতবিনিময় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা গ্রহণের মধ্য দিয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই রুকন সম্মেলনের সমাপ্তি ঘটে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত আমির হামজার মাহফিল

মহেশপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের পর সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ

মহেশপুরে কৃষককে কুপিয়ে হত্যা!

নানা নাটকীয়তার পর কালীগঞ্জ থানায় আমির হামজার মাহফিল ঘিরে বিএনপি-জামায়াতের সমঝোতা

কোটচাঁদপুরে ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষায় শিক্ষক-কর্মচারী সমিতির মতবিনিময় সভা

কালীগঞ্জে আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন : একই মাঠে পাল্টা মাদকবিরোধী সমাবেশের ডাক

কোটচাঁদপুরে পুলিশের দিনব্যাপী সাঁড়াশি অভিযানে আ.লীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪ জন গ্রেপ্তার

কালীগঞ্জে জামায়াত নেতাকর্মীদের তান্ডব : ক্লিনিকে ঢুকে রোগীর সামনেই ৩ জনকে কুপিয়ে জখম!

কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *