কোটচাঁদপুরে ঘাতক বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

কোটচাঁদপুরে ঘাতক বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কোটচাঁদপুরে দ্রুতগামী এক অনাকাক্সিক্ষত বাসের চাপায় পিষ্ট হয়ে আরিফ শেখ (৪৮) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই করুণ মৃত্যুবরণ করেছেন।

আজ বুধবার (৫ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক আড়াইটার দিকে (২:২০ মিনিটে) কোটচাঁদপুর পৌরসভার অন্তর্গত কালিগঞ্জ-খালিশপুর সংযোগ সড়কের নওদাগ্রাম বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত আরিফ শেখ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার বালিয়াডাঙ্গা গ্রামের অধিবাসী সবদুল শেখের ছেলে।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, আরিফ শেখ নিজের ব্যবহৃত ১৩৫ সিসির ডিসকাভার মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: ঝিনাইদহ-ল-১১-৩৫৭৪) চালিয়ে কোটচাঁদপুর শহর থেকে নিজ গ্রামের বাড়ি কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। যাত্রা পথে নওদাগ্রাম বাস স্ট্যান্ডের সামনে পৌঁছামাত্র বিপরীত দিক (কালীগঞ্জ) থেকে আসা একটি যাত্রীবাহী লোকাল বাস তাঁর মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ধাক্কার চোটে আরিফ শেখ রাস্তায় ছিটকে পড়লে দ্রুত গতিতে থাকা বাসটির পেছনের চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। এতে মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। মর্মান্তিক ঘটনার পরপরই ঘাতক অজ্ঞাত পরিবহনটি না থেমে দ্রুত সেখান থেকে চম্পট দেয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *