রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৈচিত্র্যময় আয়োজন ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ বুধবার (৫ আগস্ট ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশেষ আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌরসভার একাধিকবারের সফল সাবেক মেয়র এবং উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি জনাব এস কে এম সালাহ উদ্দীন বুলবুল সিডল।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব এস এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি জনাব মোঃ রফিকুল ইসলাম এবং অভিভাবক সদস্য জনাব মোঃ খাইরুল ইসলাম।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের শুরুতেই ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়; পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জারির তাসনিম এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী ইথুপি রায়। পুরো অনুষ্ঠানটি সাবলীলভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের প্রবীণ ও জ্যেষ্ঠ শিক্ষক সুবাস কুমার রায়।
আলোচনা পর্বে বক্তারা চব্বিশের গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তরুণ প্রজন্মের অবদানের কথা তুলে ধরেন। সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তিতে অংশ নিয়ে বিজয় অর্জন করা কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সর্বশেষে দেশ, জাতি ও জুলাই আন্দোলনের বীরদের কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
ছবি সংগৃহীত।

