কেশবপুর প্রেসক্লাবে বহিরাগতদের হামলা ও দখলের  অভিযোগ!

কেশবপুর প্রেসক্লাবে বহিরাগতদের হামলা ও দখলের অভিযোগ!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের কেশবপুর প্রেসক্লাবে নজিরবিহীন হামলা চালিয়ে, অরাজক পরিস্থিতি ও ‘মব’ সৃষ্টি করে ঐতিহ্যবাহী সংবাদিক সংগঠনটি জোরপূর্বক দখলের মারাত্মক অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ আলী খান ডাবলুর বিরুদ্ধে।

আজ রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) সকালে এ সন্ত্রাসী হামলায় ‘দৈনিক লোক সমাজ’-এর কেশবপুর প্রতিনিধি জয়দেব চক্রবর্তী, ‘দৈনিক কল্যাণ’-এর আবদুল্লাহ আল ফুয়াদ এবং ‘দৈনিক সময়ের খবর’-এর জাহিদ হাসানসহ বেশ কয়েকজন পেশাদার সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ২৬ সেপ্টেম্বর কেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রবিবার সকালে সংবাদকর্মীরা নির্বাচনের বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ ও দাপ্তরিক দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন। এ সময় ওয়াজেদ আলী খান ডাবলুর নেতৃত্বে একদল সশস্ত্র বহিরাগত অতর্কিতভাবে প্রেসক্লাব ভবনে ঢুকে সাংবাদিকদের গালাগাল ও মারধর শুরু করে। হামলাকারীরা ক্লাবের আসবাবপত্র ও মালামাল ব্যাপক ভাঙচুর করে এক অরাজক পরিবেশের সৃষ্টি করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হামলা ও নৈরাজ্য সৃষ্টির পরপরই অভিযুক্ত চক্রটি ক্ষমতার দাপট দেখিয়ে প্রেসক্লাব দখল করে নিজেদের অনুগতদের নিয়ে ৫১ সদস্যবিশিষ্ট একটি বিতর্কিত ও স্বঘোষিত আহ্বায়ক কমিটি ঘোষণা করে। ওই অবৈধ কমিটিতে দৈনিক দিনকালের প্রতিনিধি মাহাবুর রহমানকে আহ্বায়ক, হারুন আর রশিদকে সদস্য সচিব এবং মূল অভিযুক্ত বিএনপি নেতা ওয়াজেদ আলী খান ডাবলুকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

আহতদের দ্রুত উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক জাহিদ হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা নির্বাচনের কাজ করছিলাম, এমন সময় কোনো কারণ ছাড়াই বহিরাগতদের সাথে নিয়ে ডাবলু আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের হামলায় আমাদের সহকর্মী জয়দেব চক্রবর্তী ও আবদুল্লাহ আল ফুয়াদ আশঙ্কাজনকভাবে আহত হয়েছেন।”

ঘটনাটিকে পেশাদার সাংবাদিকদের জন্য মারাত্মক হুমকি আখ্যা দিয়ে কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আশরাফউজ জামান বলেন, “সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করতেই পরিকল্পিতভাবে বহিরাগতদের এনে জিম্মি দশা ও ‘মব’ তৈরি করা হয়েছে। পরবর্তীতে অবৈধভাবে ক্লাব দখল করে নিজেদের কমিটি ঘোষণা করেছে তারা।”

এ বিষয়ে জানতে চাইলে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হাফিজুর রহমান জানান, “সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিবাদমান দুই পক্ষকেই থানায় এসে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে। তবে হামলা বা ভাঙচুরের ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *