স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৫ নভেম্বর ২০২৬
যশোরের কেশবপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক (৪০) এবং যুবলীগ কর্মী উজ্জ্বল অধিকারীকে (৩৮) আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটক দুজন গত ১৮ নভেম্বর কেশবপুর থানায় রুজু হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। পরে আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে তাঁদের যশোরের বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ছবি সংগৃহীত।
আরো পড়ুন
