কৃষি জমির মাটি কেটে ইট তৈরি বন্ধে ঝিনাইদহ জেলা প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

কৃষি জমির মাটি কেটে ইট তৈরি বন্ধে ঝিনাইদহ জেলা প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

কৃষিজমির উর্বর মাটির উপরিভাগ (টপসয়েল) কেটে অবৈধভাবে ইট তৈরি, পরিবেশ দূষণ ও নিয়মবহির্ভূতভাবে ইটভাটা পরিচালনার বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে ঝিনাইদহ জেলা প্রশাসন। একই সাথে পোড়ামাটির প্রচলিত ইটের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব ‘ব্লক ইট’ উৎপাদন ও ব্যবহারে জোর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) কোটচাঁদপুরে ইটভাটা মালিক, ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় সুধীজনের উপস্থিতিতে এক বিশেষ মতবিনিময় সভায় এ কঠোর নির্দেশনা দেওয়া হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ নোমান আলী বলেন, “কৃষিজমির ক্ষতি করে কোনোভাবেই ইট প্রস্তুত করতে দেওয়া হবে না। কৃষিজমির উর্বর মাটি একবার নষ্ট হলে তার দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ে খাদ্য নিরাপত্তায়। তাই পরিবেশ ও কৃষিজমি রক্ষায় প্রচলিত পোড়ামাটির ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি এবং আইন মেনে ভাটা পরিচালনা করা অপরিহার্য।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানসহ অন্যান্য বক্তারা উল্লেখ করেন, কেবল বিচ্ছিন্ন অভিযান চালিয়ে পরিবেশ রক্ষা সম্ভব নয়; বরং আইন প্রয়োগের পাশাপাশি ইটভাটা মালিকদের মধ্যে পরিবেশগত সচেতনতা সৃষ্টি করা জরুরি। অসাধু উপায়ে মাটি কাটা ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এখন থেকে নিয়মিত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মোঃ আব্দুল মজিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা পিএএ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি ও ইটভাটা মালিকরা উপস্থিত ছিলেন।

সভা থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি গ্রহণে ভাটা মালিকদের উদ্বুদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *