‘কুটুমবাড়ি’ হোটেলে নারী সহকর্মীকে ধর্ষণ

স্ফুলিঙ্গ ডেক্স :

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিজ কর্মস্থলেই পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন তিন সন্তানের এক জননী। উপজেলার ‘কুটুমবাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট’-এর ভেতরেই ওই নারীকে ধর্ষণের অভিযোগে কর্মচারী রাকিব মোল্লাকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) সকালে হোটেলের ভেতর থেকেই তাকে হাতকড়া পরানো হয়। তবে ঘটনার মূল ইন্ধনদাতা ও হোটেল মালিক মজনু মোল্লা এখনও পলাতক।

আটক রাকিব মোল্লা উপজেলার পোনা গ্রামের হিরু মোল্লার ছেলে। মামলার বিবরণী অনুযায়ী, ভুক্তভোগী নারী ও রাকিব দুজনেই ওই হোটেলে কাজ করতেন। দীর্ঘদিন ধরে রাকিব তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিচ্ছিলেন। গত ১৪ মার্চ ঘর পরিষ্কারের অযুহাতে ওই নারীকে হোটেলের একটি নির্জন কক্ষে ডেকে নেন রাকিব। সেখানে হোটেল মালিক মজনু মোল্লার প্রত্যক্ষ সহযোগিতায় ও পাহারায় ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

ন্যায়বিচারের আশায় গত ২৫ মার্চ ভুক্তভোগী নারী হোটেল মালিক ও কর্মচারীর বিরুদ্ধে আদালতে মামলা ঠুকে দেন। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমানের নির্দেশে বুধবার ভোরে ঝটিকা অভিযান চালিয়ে প্রধান আসামি রাকিবকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দুপুরের দিকে পুলিশি পাহারায় রাকিবকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে দ্রুত মেডিকেলে পাঠানো হয়েছে। পলাতক মালিক মজনু মোল্লাকে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

প্রতীকী-ছবি

আরো পড়ুন

নারী শিক্ষায় নতুন দিগন্ত ও প্রযুক্তিগত বিপ্লব : গোল্ডেন জিপিএ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *