কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এই মাদকবিরোধী অভিযানে সুনির্দিষ্ট অভিযোগে দুজনকে বিভিন্ন মেয়াদে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে দণ্ডিতদের একজনকে পাঁচ হাজার টাকা এবং অপরজনকে দুইশ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দিনব্যাপী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় কালীগঞ্জ পৌরসভা এলাকা থেকে আটক এক ব্যক্তির অপরাধের সত্যতা মিললে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উপজেলার বারবাজার ইউনিয়ন এলাকা থেকে আটক অপর ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দিনের নিয়মিত অভিযানের পাশাপাশি বুধবার সন্ধ্যার পর উপজেলার নলডাঙ্গা ভূষণ হাইস্কুল মাঠ এবং কালীগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠেও বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকজন অল্পবয়সী যুবকের কাছ থেকে নেশাজাতীয় বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। তবে তাদের বয়স ও ভবিষ্যতের কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে আইনগত কঠোর ব্যবস্থা না নিয়ে তাদের অভিভাবকদের ডেকে পাঠানো হয়। পরবর্তীতে অভিভাবকদের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপে জড়াবেন না মর্মে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত অভিভাবকদের কঠোরভাবে সতর্ক করে বলা হয়, সন্তানদের যেন মাদক ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড থেকে সবসময় দূরে রাখা হয় এবং তাদের চলাফেরার ওপর বাড়তি নজরদারি রাখা হয়। বিশেষ করে সন্ধ্যার পর অপ্রয়োজনে তরুণ ও কিশোরদের বাইরে ঘোরাফেরা না করতে দেওয়ার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা শেষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ গণমাধ্যমকে জানান, তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের মাদকবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। পাশাপাশি যুবসমাজকে সঠিক পথে রাখতে অভিভাবকদেরও আরও বেশি সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *