মো: মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি :
তারিখ: ২৬ নভেম্বর ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫৪ বোতল উইনকারেজ সিরাপসহ মো. শোভন (২১) নামের এক যুবককে আটক করা হয়েছে। এসআরবি-৬-এর সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গত বুধবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে উপজেলার কাশিপুর রেলক্রসিং এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজ্ঞাপন
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জের কাশিপুর রেলগেট এলাকায় ‘রয়েল পরিবহন’-এর একটি বাসে তল্লাশি চালানো হয়। সে সময় যাত্রীবেশে থাকা শোভনকে ৫৪ বোতল উইনকারেজ সিরাপসহ আটক করা হয়। আটক যুবক শোভন ইসলাম চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পুরাতন তেঁতুলিয়া গ্রামের মিজানুর রহমান ও সালমা বেগমের ছেলে।
এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামুল মুবিন সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ছবি সংগৃহীত।

