এ প্লাসের উচ্ছ্বাসে ঝিনাইদহে সংবর্ধিত দেড় শতাধিক মেধাবী শিক্ষার্থী

এ প্লাসের উচ্ছ্বাসে ঝিনাইদহে সংবর্ধিত দেড় শতাধিক মেধাবী শিক্ষার্থী

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে:

‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ শহরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ প্লাসপ্রাপ্ত প্রায় দেড় শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ বুধবার দুপুরে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঝিনাইদহ শহর শাখা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও বিভিন্ন শিক্ষামূলক বই উপহার দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঝিনাইদহ শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি ওবাইদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মুজাহেরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল এডমিশনের সাবেক প্রধান পরিচালক ডা. কাজী কামরুল হাসান শিশির, ইএগঊঅ-এর স্ট্যান্ডিং কমিটি বিল্ডিং সিকিউরিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইউসুব আলী এবং ঝিনাইদহ জেলা শিবিরের সভাপতি রিয়াজুর ইসলাম। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্রশিবিরের ঝিনাইদহ শহর শাখার সেক্রেটারি তানজিম বিন আলীম।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধা ও নৈতিক গুণাবলির বিকাশে উৎসাহিত করা এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরাও ভবিষ্যতে নিজেদের মেধা ও যোগ্যতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে ডিবি পুলিশের জালে মহিলালীগ নেত্রী

পৈতৃক জমি দখল ও ঝিকরগাছা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শৈলকুপায় মোল্লা ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *