এস এম সুলতান ফাইন আর্ট কলেজে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনীর সফল সমাপ্তি

এস এম সুলতান ফাইন আর্ট কলেজে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনীর সফল সমাপ্তি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস. এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এস. এম সুলতান ফাইন আর্ট কলেজে আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর আনুষ্ঠানিক সমাপনী ঘটেছে।

আজ রোববার (১৬ আগস্ট ২০২৬) বেলা ১১টায় কলেজের স্থায়ী গ্যালারীতে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরেণ্য শিল্পী মাহবুব জামিল শামীম এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী মফিজুর রহমান রুন্নু।

প্রদর্শনী উদযাপন কমিটির আহ্বায়ক প্রভাষক মোঃ সৈকত চৌধুরী খোকনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন কলেজের অধ্যক্ষ মো. শামীম ইকবাল। প্রভাষক ও চিত্রশিল্পী কৃষি গৌতমের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে শিল্পী মাহবুব জামিল শামীম বলেন, “শিল্পকর্ম কেবল দেখার বিষয় নয়; এটি সমাজ পরিবর্তন ও মানুষকে জাগিয়ে তোলার এক শক্তিশালী হাতিয়ার। নতুন প্রজন্মের শিল্পীদের এই শক্তিতে বিশ্বাস রাখতে হবে।” তিনি আরও বলেন, শিল্পের কোনো নির্দিষ্ট গণ্ডি বা সীমানা নেই। দৃশ্যশিল্পের মাধ্যমে মানুষের অন্তর্নিহিত সৌন্দর্য ও সমাজভাবনাকে ফুটিয়ে তোলাই একজন প্রকৃত শিল্পীর মূল উদ্দেশ্য।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দুর্গাপূজায় অপতৎপরতা চালালে কঠোর জবাব-অভয়নগরে প্রকৌশলী রবিউল ইসলাম

বাগআঁচড়ায় মূল্যতালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

পূজা উদযাপনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে যশোর সদর উপজেলা বিএনপির সভা

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে যশোরে বিভাগীয় পদোন্নতি কমিটির সাক্ষাৎকার গ্রহণ

২৪ ঘণ্টায় নতুন ২১ জন ডেঙ্গু ও ১২ জন হামের রোগী ভর্তি

বেনাপোলে সীমান্তে ৪ লাখ ৬২ হাজার টাকার পণ্য উদ্ধার

নাভারণে পাচারকালে ২ কেজি গাঁজাসহ শামীম বাবু আটক

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *